সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে সমিতির ফাঁদে পড়ে দিশেহারা গ্রাহক,বিএনপি নেতার ছায়াতলে অভিযুক্ত ২ ভাই! যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগ, ব্যবসায়ী ও সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাপা যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ জন আটক, ৪৯ বিজিবির সফল অভিযান ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমধর্মী বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

ঝিকরগাছায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুবায়েরের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: ঝিকরগাছা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কলাগাছি গ্রামে জুবায়েরের নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় কে বা কারা রাম দা ও রড নিয়ে জুবায়ের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews