শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোর অফিস:যশোরে রুবেল হোসেন নামে (৩৬) এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার তেল পাম্পের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত রুবেল বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তেলি ধান্যপাড়া গ্রামের মোনতাজ সরদারের ছেলে।
নিহতের ভাই রাজিব হোসেনসহ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান,রুবেল একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক। সোমবার সকালে সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি ফেরেন এবং খাজুরা বাজারে সেলুনে যান। সেলুন থেকে বের হলে একই গ্রামের আব্দুর রউফের ছেলে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় রাব্বির সাথে আরো কয়েকজন ছিল।
নিহতের ভাই দাবি করেন,পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিসমোতারা বেগম জানান, রুবেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।
যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামাল বলেন হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আসামি আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews