বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোর জেলার কেশবপুর উপজেলার গুরুত্বপূর্ণ অফিসপাড়া এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির আবুল কালামের ছেলে ঠিকাদার মোখলেছুর রহমান মুকুলের ঘর থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, উপজেলা অফিসপাড়া এলাকায় ৪ তলা ভবনের তৃতীয় তলায় আমি স্ত্রী নিয়ে বসবাস করি। আমার বড় ছেলে মোখলেছুর রহমান মুকুল চতুর্থ তলায় থাকে। বৃহস্পতিবার আমার বড় ছেলে পরিবার নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছে। সোমবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েকজন ডাকাত দল সরাসরি চতুর্থ তলার ঘরের তালা ও আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র ও স্বর্ণ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়। বিষয়টি আচ করতে পেরে আমার স্ত্রী চিৎকার করলে তাকে ধাক্কা দিয়ে চলে যায় ডাকাত দলের সদস্যরা । আহত মোখলেছুরের মা কে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাতে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় লোকজন শংকা প্রকাশ করে বলেন, এভাবে কোনো বাড়িতে দিনে দুপুরে চুরি বা ডাকাতি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার এমন অবনতি ঘটলে মানুষ কিভাবে নিরাপদে থাকবে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই এলাকার সকল সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আশা করছি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews