বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম

বেনাপোলে কৃষক দল নেতাকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা দাবি

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীনকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
অভিযোগে বলা হয়েছে, শার্শা থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের নেতৃত্বে কয়েকজন আওয়ামী লীগের ফ্যাসিস্টের লোকজন দিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়। এতে জসীম উদ্দীন শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের ভয়ে জসিম উদ্দিন প্রশাসনের আশ্রয় নিতে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। একই সঙ্গে এ বিষয়ে যশোর জেলা ছাত্রদল ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শার্শা থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলের অপরপ্রান্ত থেকে বলা হয় এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব না। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews