বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল পাঠোয়ারীর সঙ্গে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল ইমাম আযম মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিউল পাঠোয়ারী, এস.আই বিপ্লব, সহ থানা পুলিশের অন্যান্য সদস্য।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, সাংবাদিক মোঃ আছাদুজ্জামান লিটন, আফজালুর রহমান, রনজিৎ কুমার বর্মন, হাজী মুরাদ, এম. কামরুজ্জামান, জি এম মোহাম্মদ আলী, মাহমুদুল ফিরোজ বাবুল, হুসাইন আফতাব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত সম্পর্ক বজায় থাকলে অপরাধ দমন ও জনস্বার্থে কাজ করা আরও সহজ হবে।
সাংবাদিকদের বক্তব্যে, মাদক, ইভটিজিং, সিমান্ত চোরাচালান, আইন শৃংখলা পরিস্থিতি প্রাধান্য পায়।
সভায় ওসি সামিউল পাটুয়ারী বলেন, শ্যামনগর থানাকে জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।

সভায় উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews