রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত অন্তত ২০; বাসে আগুন, মহাসড়কে যান চলাচল বন্ধ যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১ যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২ শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতি বৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন: অসহায়দের পাশে খাদ্য সামগ্রী নিয়ে উপজেলা প্রশাসন মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) রাত পৌনে নয়টার দিকে নোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (১৯)জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব (১৯) জামাল হোসেনের ছেলে। তারা দুজনই ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেলে বাঁকড়ার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাবিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews