বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইজিবাইকে ফেলে যাওয়া ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল হাসপাতাল পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা, রুপার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্স।
জানা যায়, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের অনামিকা পাল (২৩) পুলেরহাট থেকে ইজিবাইকে দড়াটনায় যাওয়ার সময় ভুলক্রমে তার লাল রঙের ভ্যানিটি ব্যাগটি গাড়িতে ফেলে যান। ব্যাগটিতে নগদ ৬ হাজার টাকা, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া রুপার আংটি, সিটি গোল্ডের কিছু গয়না, দুটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী ছিল।
পরে মনিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের চন্দন (২২) ও তার সহযোগী ইমন (২১) ইজিবাইকে ব্যাগটি দেখতে পেয়ে সেটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে জমা দেন। হাসপাতাল পুলিশ ব্যাগে থাকা কাগজপত্র যাচাই করে মালিকের সঙ্গে যোগাযোগ করে।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অনামিকা পাল প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে হাসপাতাল পুলিশ তার হাতে ব্যাগটি ও ভেতরে থাকা সব মালামাল বুঝিয়ে দেয়।
এসময় দায়িত্ব থাকা হাসপাতাল পুলিশ বক্সের এ এস আই আঃ সালাম ও কনস্টেবল আজিজুল ইসলাম ফাহিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ওই নারীর হাতে খোয়া যাওয়া মালামাল গুলো বুঝে তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews