শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জন্মাষ্টমী উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি: টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা শার্শায় গুজব-অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ​অভয়নগর ও নওয়াপাড়ায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

জন্মাষ্টমী উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি: টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক ;মনিরুজ্জামান মুনির:নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হতে যাচ্ছে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আগামী ৪ সেপ্টেম্বর এই উপলক্ষে ঐতিহ্যবাহী টাউন হল মাঠে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা সংবাদ সম্মেলন করেছে।

​বুধবার সকালে শহরের লালদীঘির পাড়স্থ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন সকালে টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। শোভাযাত্রাটি বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ীর মাঠে পৌঁছানোর পর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া গত ২৮ আগস্ট অনুষ্ঠিত গীতাপাঠ, চিত্রাঙ্কন, বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের নাম জন্মাষ্টমী মঞ্চ থেকেই ঘোষণা করা হবে।
​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান।
​যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের নেতৃত্বে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন। অতিথিদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস বক্তব্য রাখবেন। এছাড়া সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাংগঠনিক বক্তব্য দেবেন।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মহাভারতের ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং অন্ধকার দূর করে আলোকযাত্রায় এগোতে সনাতন ধর্ম সংঘ, ইসকন, সৎসংঘ, হিন্দু মহাজোট, নীলগঞ্জ মহাশ্মশান কর্তৃপক্ষ, বৈষম্যবিরোধী সনাতন সমাজ, রাইটস যশোরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সহ-সাধারণ সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা অর্চনা অধিকারী, সদস্য বাবু হালদার, গৌরব ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি রতন কুমার পাল এবং পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews