শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মুন্সিবাজারে জনতার হাতে কথিত মাদক ব্যবসায়ী আটক, পুলিশের কাছে সোপর্দ ডুমুরিয়ায় অবৈধ ক্লিনিকের মহোৎসব: কঠোর অভিযানের হুঁশিয়ারি সিভিল সার্জন ও ইউএনও’র যশোরে আদম ব্যবসায়ীর হামলায় এক ব্যক্তি মারাত্মক আহত সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন যশোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নড়াইলের লোহাগড়ায় নারী নির্যাতন মামলা পুলিশের বিরুদ্ধে আসামী না ধরার অভিযোগ মহাসড়কের পাশে পড়ে ছিল পচাগলা মরদেহ, নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার কালিগঞ্জে পৈতৃক জমিতে ভেকু দিয়ে দখলের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ভুক্তভোগীর

ফরিদপুর মুন্সিবাজারে জনতার হাতে কথিত মাদক ব্যবসায়ী আটক, পুলিশের কাছে সোপর্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় স্থানীয় জনতার হাতে এক কথিত মাদক ব্যবসায়ী আটক হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কান্দা গঙ্গাধরদী গ্রামের লুকমান মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর। শুক্রবার তাকে এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে স্থানীয় লোকজন আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সন্দেহভাজন মাদকদ্রব্য পাওয়া গেছে বলে দাবি করেন উপস্থিত লোকজন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “মাদকের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “জনতার মাধ্যমে একজনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews