সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তালের পিঠার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ও সহযোগীর যাবজ্জীবন ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা গ্রাম উন্নত হলে দেশ এগিয়ে যাবে, পল্লী উন্নয়নই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি” এমপি বাবুল নদী খননে ভাঙনের আশঙ্কা: ঘটনাস্থল পরিদর্শনে কেশবপুরের ইউএনও, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাবু হত্যা মামলা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার তিন নেতা প্রেসক্লাব যশোরের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট মণিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ‎মণিরামপুরে মৎস চাষে প্রযুক্তি সেবার আওতায় বিভিন্ন উপকরন বিতরণ

গোপালগঞ্জে তালের পিঠার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি ও সহযোগীর যাবজ্জীবন

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন;গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​সোমবার দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন। এই মামলা রাষ্ট্রপক্ষে নারী ও শিশু আদালতের বিজ্ঞ পি পি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম
​মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী থানার তিলছড়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদাল এই রায় প্রদান করেন। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews