বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মণিরামপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
আবু রায়হান, মণিরামপুর(যশোর):যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদ নামে এক ইয়াবা ডিলারকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। পুলিশ তাকে মাদকদ্রব্য আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় আনছে বলে জানা গেছে।শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে হারুনুর রশিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে হারুনুর রশিদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, তিনি এলাকায় মাদকের অন্যতম বড় সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন। তাদের অভিযোগ, তিনি বিভিন্ন মাদক কারবারির কাছে পাইকারি পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করতেন। ফলে এলাকার অনেক তরুণ মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়েছে বলে তারা দাবি করেন।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে আমরা তার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলাম। অবশেষে পুলিশের অভিযানে তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই, মাদকের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হোক।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews