শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের দাবি, উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের বাসিন্দা তায়েবা বেগম (পিতা: সাহিদুল মোল্লা) কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাদের অভিযোগ, সিংগা ইউনিয়নের মৌলিক বাজার এলাকার বাসিন্দা লিংকন মৌলিক (পিতা: পলাশ মৌলিক) তাকে নিয়ে গেছেন।
স্বজনদের ভাষ্য, তায়েবা বেগম বিবাহিত এবং তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। বর্তমানে শিশুটি তার নানীর কাছে রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তায়েবা বেগমকে শাখা ও সিঁদুর পরিহিত অবস্থায় দেখা গেছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত লিংকন মৌলিকের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে তায়েবা বেগমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার পুলিশের বক্তব্যও এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews