বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম

আমি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই বললেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়ন এবং ইউনিয়নবাসীকে একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে চান ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জুনিয়ারদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)।

এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে দীর্ঘদিন পাশে থাকা এই নেতা এবার জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের ও সর্বশ্রেণীর পেশার মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাজনীতি করতে চান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) জুনিয়াদহ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বস্ত একটি নাম। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, মেহনতি ও সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ—সবার কাছেই তার রয়েছে এক বিশাল গ্রহণযোগ্যতা।
চেয়ারম্যান পদে নির্বাচনের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করে আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) বলেন,
‘‘আমি ক্ষমতার লোভে নয়, বরং জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। এই ইউনিয়নের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে আমি এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবার সমান অধিকার থাকবে। সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসই আমার মূল শক্তি। তারা যদি আমাকে সুযোগ দেন, তবে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
এলাকার সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আবুল বিশ্বাস একজন সজ্জন, কর্মঠ ও বিপদে-আপদে পাশে দাঁড়ানো মানুষ হিসেবে পরিচিত। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক ও রাজনৈতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই জুনিয়াদহ ইউনিয়নের সাধারণ জনগণ এবার তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করতে এবং জুনিয়াদহ ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews