শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

মাদকমুক্ত সমাজ গঠনে কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১০ নম্বর হাতিয়াড়া ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক নীরব ঘাতক। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই নয়, পরিবারের শান্তি ও সমাজের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তাই মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক সেবন বন্ধ করুন, সুশীল সমাজ গড়ে তুলুন। মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসুন। মাদক নয়, পরিবারকে ভালোবাসুন। শিক্ষা ও জ্ঞান অর্জনে মনোযোগ দিন। খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকুন। সম্প্রীতি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করুন। মাদকমুক্ত সমাজ গড়ে সুন্দর আগামী নিশ্চিত করুন।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছাবু মোল্লা, সংরক্ষিত নারী সদস্য (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) নার্গিস বেগম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তাপস বিশ্বাস এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ বিশ্বাস।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ছওবান মোল্লা, সেলিম মোল্লা, সাইফুল মোল্লা, আকরাম শেখ, মাহাবুল লস্কর, রুবেল মোল্লাসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আসুন এক হই, মাদকমুক্ত ইউনিয়ন গড়ি, সুস্থ ও সুন্দর আগামী নির্মাণ করি’—এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রচারে: মাদকবিরোধী শক্তি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews