শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

অপরাধী যেই হোক, কাউকে ছাড় নয়” ভাঙ্গায় সুমন হত্যাকাণ্ডে কঠোর বার্তা এমপি বাবুলের

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত সুমন হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। নিহত সুমন শেখের বাড়িতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দল, মত, আত্মীয়তা বা রাজনৈতিক পরিচয় নয়— অপরাধী হিসেবে যার নাম আসবে, তাকেই আইনের মুখোমুখি হতে হবে। সুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (৩ জুলাই) বিকেলে কাপুড়িয়া সদরদী গ্রামে নিহতের বাড়িতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সুমনের স্বজনরা। তাদের সান্ত্বনা দিয়ে এমপি বাবুল বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী কাউকে রক্ষা করতে পারবে না।”
উল্লেখ্য, গত ৩০ জুন রাতে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাস্টফুড ব্যবসায়ী সুমন শেখ। এ ঘটনায় ভাঙ্গা উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বটকে প্রধান আসামী করে ও ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ভাংগা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসছেন। এমপি বাবুলের এই কঠোর বক্তব্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে পুরো ভাঙ্গা জুড়ে।
“অপরাধীর কোনো দল নেই, পরিচয় নেই— অপরাধই তার পরিচয়”— এমপি বাবুলের এমন বার্তাই এখন ভাঙ্গার মানুষের মুখে মুখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews