বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রাস্তার পাশে একাকী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল জেলা প্রশাসন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

_“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”_ — এই মানবিকতার দৃষ্টান্ত রাখল যশোর জেলা প্রশাসন।

যশোর প্রতিনিধি: উপশহর ইউনিয়নের যশোর-মাগুরা সড়কের নিউমার্কেট হাউজিং স্ট্রিটের ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রজনীগন্ধা ১০ তলা ফ্ল্যাটের সামনে প্রায় ৮-১০ দিন ধরে একজন বৃদ্ধা মহিলাকে খোলা আকাশের নিচে একাকী দিন কাটাতে দেখা যায়। স্থানীয়দের সূত্রে জানা যায়, আনুমানিক ৮-১০ দিন আগে একটি বাস থেকে ওই মহিলাকে রাস্তার পাশে নামিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয়রাই তাকে রাস্তার পাশে থাকার ব্যবস্থা করে দেন।

বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর জেলা প্রশাসক, যশোর মহোদয়ের নজরে আসে। তাৎক্ষণিক নির্দেশে গত ২৫.০৬.২০২৬ তারিখে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এবং যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় অসহায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতাল সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকৃত বৃদ্ধা শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজের নাম-পরিচয় জানাতে পারছেন না। ইতোমধ্যে সংশ্লিষ্ট কয়েকটি এনজিওর সাথেও যোগাযোগ করা হয়েছে। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে যথাযথ পুনর্বাসনের আওতায় আনা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনার জন্য সচেতন স্থানীয় ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জেলা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews