শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরে সড়ক দুর্ঘটনায় লেবুতলা স্কুলের শিক্ষক নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি | তারিখ: ৪ অক্টোবর ২০২৬, রোববার: যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় *সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর আহার পল্লী রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সেলিম রেজা মোটরসাইকেলে যশোর শহর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি বস্তাবোঝাই আলমসাধু গাড়ির সাথে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এরপর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ার পরপরই ঢাকাগামী অজ্ঞাত একটি পরিবহনের চাকায় পিষ্ট হলে তার মৃত্যু হয়।

সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘাতক পরিবহন ও পিকআপ ঘটনার পর পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য বারোবাজার হাইওয়ে থানা পুলিশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমন দুর্ঘটনা আসলেই কষ্টের লেবুতলা স্কুলের শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য সমবেদনা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews