বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ছাত্রদলের ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোর, ২৫ জুন ২০২৬: কবুতর উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর শহরের ১ নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।

উদ্বোধনী বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল সবসময় যুব সমাজের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছে।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, কয়েকদিনব্যাপী চলবে এই ডে-নাইট ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচ দর্শকদের ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews