মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

মোবাইল গেম ও জুয়া আসক্তি রোধে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়সহ দেশীয় খেলাধুলার প্রসার প্রয়োজন: ডা. মোসলেহউদ্দীন ফরিদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি: বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল গেম ও জুয়া-আসক্তি থেকে দূরে রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়সহ দেশীয় খেলাধুলার প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দীন ফিরদ (এমপি)।

তিনি বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, যুবসমাজকে নেশা ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে।”

শুক্রবার (২৬ জুন) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা ইকরা ইসলামিক একাডেমি সংলগ্ন মাঠে অত্র অঞ্চলের যুবসমাজের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে সমবেত হন। ঘোড়দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সহকারী অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নুল আবেদীন, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মোজাম্মেল হক, বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হাবিব খায়সার, বিশিষ্ট সমাজসেবক মো. মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৩ হাজার টাকা।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews