মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর):সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।

সভায় ক্লাবের চলমান কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতি জাকির হোসেন বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনসাধারণের সমস্যা, সম্ভাবনা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সময়ে এস এম তাজাম্মুল বলেন , বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি তাজাম্মুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান (জাহিদ), প্রতিষ্ঠাতা সদস্য সুমন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, মাসুম বিল্লাহ, নয়ন রায়, মামুনুর রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews