শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

‎মণিরামপুর প্রতিনিধিঃ রাজনৈতিক অপসাংস্কৃতি বন্ধ করে সুস্থধারার রাজনীতির প্রেক্ষাপট বাস্তবায়নে সকল ধরনের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পৃথক প্রতিবাদ মিছিল এবং সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ৭ দিনের কর্মসূচির আলোকে মঙ্গলবার (২৩শে জুন) বেলা ১২টায় মণিরামপুর পৌরশহরে এ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদ।
‎দক্ষিনমাথা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলে অংশ নেই,উপজেলা যুবদলের আয়ুব আলী,সাইদুল ইসলাম,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,বিল্লাল হোসেন,উপজেলা যুবদলের কামরুল ইসলাম প্রমূখ। মিছিল টি বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে পুনরায় দক্ষিনমাথা বাসস্ট্যান্ডে ফিরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা দাবী করে, নিষিদ্ধ ঘোষিত ও ক্ষমতাচ্যুত সরকারী দলের কোন রকম বিশৃঙ্খলা,অপপ্রচার মেনে নেওয়া হবেনা,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা তা প্রতিহত করবে।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews