বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মণিরামপুরে উদ্যোক্তাদের মেধা বিকাশে উদ্বুদ্ধকরণ বিজ্ঞান প্রদর্শনী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ! প্রযুক্তি নির্ভর নতুন বাংলাদেশের এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভিত্তিক স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
‎মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (১২ই জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপনে প্রদর্শনী পরিদর্শন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি)। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে তথ্য প্রযুক্তি স্বনির্ভর হতে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতের উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা এ প্রদশনীর মূল লক্ষ্য বলে জানিয়েছে উল্লেখিত প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎সৃজনশীলতা ও সম্ভাবনার এক অনন্য এ মিলনমেলার আয়োজনের সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণের অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews