সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে সমিতির ফাঁদে পড়ে দিশেহারা গ্রাহক,বিএনপি নেতার ছায়াতলে অভিযুক্ত ২ ভাই! যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগ, ব্যবসায়ী ও সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাপা যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ জন আটক, ৪৯ বিজিবির সফল অভিযান ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমধর্মী বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি:ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সফলভাবে সম্পাদন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ সদস্যদেরও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
সভাটি জেলা পুলিশের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews