সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

যশোরে বিএনপি ২ নেতার সাথে পুলিশের বাগবিতণ্ডা, তল্লাশি না করেই দুইজনকে ছাড়িয়ে নিলেন সহকর্মীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : যশোর শহরের খালধার রোডে নিয়মিত তল্লাশি অভিযানের সময় বিএনপির দুই অঙ্গসংগঠনের নেতার সাথে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে আরও ৮-১০ জন নেতাকর্মী এসে ওই দুইজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুন্নবী একজন কনস্টেবলকে সাথে নিয়ে খালধার রোড নাঈম মসজিদের সামনে তল্লাশি অভিযান চালান।

সে সময় সুমন আহমেদ ও রাজিব হোসেন নামে দুই যুবককে তল্লাশির জন্য ডাকা হয়। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বিএনপির অঙ্গসংগঠনের নেতা বলে দাবি করেন। সুমন আহমেদ ছাত্রদলের নগর শাখার আহ্বায়ক এবং রাজিব হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।

এসআই নুরুন্নবী তল্লাশি করতে চাইলে দুই নেতা তাতে আপত্তি জানান। এক পর্যায়ে তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে সংগঠনের আরও ৮-১০ জন নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হন। তারা পুলিশের সাথে কথা বলেন এবং ‘আমরা দেখছি’ বলে ওই দুই নেতাকে সরিয়ে নিয়ে যান।

খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ ঘটনাস্থলে যান। তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে ফিরে আসেন।

ইন্সপেক্টর আমানুল্লাহ বলেন, “সদর ফাঁড়ির কয়েকজন সদস্য নিয়মিত তল্লাশি অভিযানে নামেন। তারা দুই যুবককে তল্লাশির চেষ্টা করতে চাইলে বিএনপির পরিচয় দেন। তল্লাশি করতে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews