বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম

বেনাপোলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জন ২০২৬) বিকেল সাড়ে ৫টার সময় বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যলয়ে, এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ,তিনি বলেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে তারা মনে করেন।
বক্তারা দাবি করেন, ঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে গেলেও সেখানে কাউকে না পেয়ে ফিরে আসেন। পরবর্তীতে রাতের একটি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের কাছে রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ বলে মনে হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করলে প্রকৃত ঘটনা ও প্রকৃত অপরাধীদের পরিচয় বেরিয়ে আসবে।
তারা আরও বলেন, প্রকৃত অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসার শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার ৯ট ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এবং ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তারা বিশ্বাস করেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জনসাধারণ ও প্রশাসনের নজরে আনার আহ্বান জানান।
আয়োজনে: বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews