বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম

কেশবপুরে ছাগল হাটায় গরু হাটের ট্রাক পার্কিংয়ে বাঁধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সোমবার দুপুরে কোরবানির ছাগলের পশুর হাটে গরুর হাটের গাড়ি পার্কিংএ বাঁধা দেওয়ায় ছাগল হাটের দায়িত্বশীল পৌর বিএনপি ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গনি বিশ্বাসোর পুত্র ওবায়দুল হক(৫৪) এর উপরে হামলা করে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। হামলা কারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওবায়দুল হক।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, সোমবার দুপুরে কোরবানির পশুর হাটে ছাগল হাটে প্রচুর ভীড়ের মধ্যে একটি পশুবাহী গাড়ি ছাগল হাটের মধ্যে পার্কিং করতে ছিলো। যার কারণে ক্রেতা সাধারণে খুব অসুবিধা হচ্ছিল। একসময় ছাগলের হাটের দায়িত্বশীল পৌর বিএনপির নেতা আলতাপোল ৪ নং ওয়ার্ডের আব্দুল গনি বিশ্বাসের পুত্র ওবায়দুল হক বিশ্বাস তাদের বাঁধা নিষেধ করেন। এসময়ে পৌর সভার ৪ নং আলতাপোল ওয়ার্ডের মৃত নাজির বিশ্বাসের পুত্র সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু(৪৫), আলি হোসেন বিশ্বাসের পুত্র আমজাদ হোসেন বিশ্বাস(৩৫) ও তরিকুল ইসলাম(৩৮) এর নেতৃত্বে একদল ব্যক্তি ওবায়দুল হকের উপরে লাঠি সোঠা নিয়ে হামলা করে তাকে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে। হামলার সময়ে তাদের বাঁধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর ওবায়দুল হক হামলা কারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রেখসোনা খাতুন বলেন কোরবানির পশুর হাটে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews