রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শার্শায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে বাধ্য করার অভিযোগে মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের শার্শায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণে বাধ্য করার অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম রাব্বি ইসলাম (২০)। তিনি শার্শা উপজেলার ফুলসর গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের বাসিন্দা সোনিয়া বেগম (৩৮) শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর দিবাগত রাত ২টা ৪৭ মিনিট থেকে রাত ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এবং পরদিন ২১ ডিসেম্বর দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়ে আসামি রাব্বি ইসলাম বাদিনীর ১৭ বছর বয়সী মেয়েকে শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের একটি বাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কাজে বাধ্য করে।
পরবর্তীতে ভুক্তভোগী তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে গত ১৪ মে ২০২৬ তারিখে আইনি সহায়তা চেয়ে শার্শা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ আল আমিনসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে শুক্রবার (১৫ মে ২০২৬) ভোর ৬টা ১০ মিনিটে শার্শা উপজেলার ফুলসর এলাকা থেকে আসামি রাব্বি ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews