1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২ ‎শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি ‎মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন আটক হয়নি চাকরি প্রতারণার মূলহোতা কামরুল অপহরণ মামলায় আটক সুমনকে নিয়ে নতুন তথ্য যশোর শহরের মুরুলী মোড়ে রুপসা গাড়ির চাপায় বৃদ্ধ আহত বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে তিন নতুন মুখ

বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ , বেনাপোল: যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন আসামীকে আটক করা হয়।

বুধবার (১৪ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দায়িত্বপূর্ণ ঘিবা সীমান্ত এলাকায় র‍্যাব-৬ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধান্যখোলা গ্রামের মধ্য থেকে ২ জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP, ৯৯ বোতল ESCUF SYRUP (নেশাজাতীয়) এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ১ কেজি জিরা, ১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট ও ২০৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট