রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ও ৪৯ বিজিবি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে ২০২৬ তারিখ রাত ৩টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হন—১. মোঃ মিনহাজুল (৪৮), পিতা: মৃত শফিকুল, গ্রাম: পোড়াবাড়ী ২. মোঃ ইমরান হোসেন (৩৪), পিতা: হায়দার আলী, গ্রাম: ধান্যখোলা
উভয়ের বাড়ি বেনাপোল পোর্ট থানা এলাকায়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মাদক আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, “র‍্যাব ফোর্সেস নিয়মিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং হত্যা, ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

র‍্যাব ও বিজিবির এ ধরনের যৌথ অভিযান সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews