1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার ঝিকরগাছায় ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত পরিবার অস্বীকার কেশবপুরে শুরু হলো সরকারি ধান ক্রয়, কৃষকদের মুখে হাসি বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২ ‎শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি ‎মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন আটক হয়নি চাকরি প্রতারণার মূলহোতা কামরুল অপহরণ মামলায় আটক সুমনকে নিয়ে নতুন তথ্য

কেশবপুরে শুরু হলো সরকারি ধান ক্রয়, কৃষকদের মুখে হাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি: “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” — এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পেয়ে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ তারিখে উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির ধান ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির বিশ্বাস,ধান ক্রয় কমিটির সদস্য,বাছেনুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত),প্রভাষক জাকির হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামি কেশবপুর পৌর আমীর
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ভোগতী গ্রামের কৃষক জিহাদ হাসানের কাছ থেকে ৩ হাজার কেজি ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কত ধান, কত দামে কেনা হবে
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি বছর কেশবপুরে ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। সরকারিভাবে ১ হাজার ৩৫১ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে কৃষকরা ন্যায্য দাম পেয়ে লাভবান হবেন।

ধান ক্রয় কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন, এ মৌসুমে ১ হাজার ৭১০ জন কৃষক খাদ্য গুদামে ধান বিক্রির জন্য আবেদন করেন। লটারির মাধ্যমে নির্বাচিত ৪৫৩ জন কৃষক সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারবেন।

ধান ক্রয় কমিটির সভাপতি ও ইউএনও রেকসোনা খাতুন জানান, কেশবপুর খাদ্য গুদামে সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৩৫১ মেট্রিক টন ধান কেনা হবে। কৃষকরা খুশিমনে ধান জমা দিচ্ছেন এবং সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সরাসরি সরকারি ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা সরাসরি লাভবান হবেন বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট