বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর জেলা আইনজীবী সমিতির এক আইনজীবীর বিরুদ্ধে অশোভন আচরণ, অতিরিক্ত অর্থ দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন স্থানীয় এক সাংবাদিক। গত ১৩ মে ২০২৬ তারিখে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগকারী মোঃ হাসিবুর রহমান শামীম পেশায় একজন সাংবাদিক। তিনি বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশন ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের খুলনা বিভাগীয় ব্যুরো চিফ হিসেবে কর্মরত আছেন। তিনি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য।

অভিযোগে শামীম উল্লেখ করেন, বিজ্ঞ আদালতে একটি আরজি সিআর মামলা দায়ের জন্য তিনি অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তুর শরণাপন্ন হন। মামলার কাজ সম্পন্ন করতে মুক্তা তার কাছ থেকে ৩ হাজার টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পরও দীর্ঘদিন ঘুরিয়ে শেষে মামলাটি আদালতে দাখিল করেন।

পরবর্তীতে পুনরায় অতিরিক্ত ১ হাজার টাকা দাবি করলে শামীম তা প্রদান করেন। এরপর মামলা আদালতে দাখিল হওয়ার পর মুক্তা মদ কেনার জন্য আরও টাকা দাবি করেন। সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় ০৭/০৫/২০২৬ তারিখে ১৩:৫১, ১৬:৪২ ও ১৬:৪৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮১৯০৫৪৪০৭ থেকে শামীমের মোবাইল ০১৭১৬৪৬৪৩৭০ নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি মারপিটসহ খুন-জখমের হুমকি এবং চলমান মামলার ক্ষতি করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়।

শামীম জানান, এ ধরনের আচরণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আশঙ্কা করছেন যে আইনজীবী তার মামলার ক্ষতি বা জীবনাশের কারণ হতে পারেন। ঘটনার অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে বলেও উল্লেখ করেন। বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার জিডি নম্বর ৬৭২।

অভিযোগপত্রে শামীম একজন আইনজীবীর এ ধরনের অনৈতিক, অশোভন ও ভয়ভীতি প্রদর্শনমূলক আচরণের সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবী সমিতির কাছে আবেদন জানিয়েছেন।

অভিযোগের সঙ্গে তিনি জিডির কপি ও অডিও রেকর্ডের কপি সংযুক্ত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তুর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী ব্যবস্থা নিয়ে আইনজীবী সমিতি কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews