1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকের সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের যশোরে অজ্ঞান অবস্থায় বাস থেকে ফেলে যাওয়া যাত্রীকে হাসপাতালে ভর্তি করল পুলিশ বেনাপোলে ভাড়া বাসায় ডিম ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু; প্রাথমিক ধারণা স্ট্রোক যশোরে আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিজিবি–বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত ভেড়ামারায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে, যুবক আটক কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট ‎সেবার নামে টালবাহানাঃ ‎মণিরামপুর পৌরসভার প্রকৌশলী শাখার সেবাদানে পৌরবাসীর অনাস্থা! জ্বলেনা বাতি,অচল ড্রেন ‎

যশোরে অজ্ঞান অবস্থায় বাস থেকে ফেলে যাওয়া যাত্রীকে হাসপাতালে ভর্তি করল পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি যশোরে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসের সুপারভাইজার ও হেলপার অজ্ঞান অবস্থায় এক যাত্রীকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে, আল-মদিনা ফার্মেসির সামনে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরা রুটের একটি বাস যশোর জেনারেল হাসপাতাল মোড়ে থামে। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপার মিলে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় নামিয়ে রেখে বাস নিয়ে চলে যায়।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার কাছে থাকা পলিথিনের ব্যাগে পাওয়া বাসের টিকেট থেকে জানা যায়, তিনি আজ বিকেলে ঢাকা গাবতলী থেকে সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন।

কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি যশোর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল সাহেবকে জানান। খবর পেয়ে পুরাতন কসবা ফাঁড়ির এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, অচেতন ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিবারের সন্ধান পেতে পুলিশ ছবি প্রকাশের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে নাগরিকদের কাছে অনুরোধ করা হয়েছে, কেউ তাকে চিনতে পারলে বা পরিবারের খোঁজ জানলে দ্রুত পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট