
নিখোঁজ সংবাদ: সন্ধানে সহযোগিতা কামনা
যশোরের কুয়াদা থেকে কাকার বাড়িতে যাওয়ার পথে মোহাম্মদুল ওরফে তুষার (২৪) নামে এক যুবক গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবার বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
তুষার সম্প্রতি ফরিদপুর থেকে যশোরের কুয়াদায় মামাবাড়িতে বেড়াতে আসেন। গত সাতদিন আগে তিনি মামাবাড়ি থেকে শহরের চাচড়া এলাকায় কাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও পরিচিত সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
তুষার অত্যন্ত সহজ-সরল প্রকৃতির একজন যুবক। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো একটি সাদা জামা তার গায়ের রং কালো
সহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ:
যদি কোনো ব্যক্তি তুষারের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে দয়া করে নিচের দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তাদের সন্তান ফিরে পেতে সাহায্য করতে পারে।
যোগাযোগ:
📞 আবুল হোসেন (পিতা): ০১৯৬৩-৭৬২৪৫৭
📞 শামিম হোসেন (ভাই): ০১৯৭০-৬১৮৮০৮