বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ঝুমঝুমপুরে ধানের শীষের গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে যশোর ১২ ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। শনিবার সকালে লিটন ট্রাভেলসের চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগটি ঝুমঝুমপুর এলাকা থেকে শুরু হয়ে উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিণপাড়া,ঝুমঝুমপুর বাজার,বটতলা, বিসিক এলাকা,ঝুমঝুমপুর ক্লাব মোড়, সুলতানপুর,শেখহাটি ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে অংশগ্রহণ করেন পরিবহন সৈনিক নেতা কাজী কামরুল ইসলামসহ মিন্টু, আলী,চিনা, রবিন,বাবুল, লুৎফর রহমান, রাজু, বাবু,আহমেদ, কামাল হোসেন, বিজু, শাহীন, বিপ্লব ও অন্যান্য পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন নেতা শাহাবুদ্দিন বুলেট,বিএনপির ঝুমঝুমপুর ওয়ার্ড কমিটির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।
এছাড়াও মসজিদ বাজার এলাকার সভাপতি আনিসুর রহমান মামুন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, আব্দুল মালেক, মহিউদ্দিন মহি,আনসার আলি,ফজলুর রহমান,শফিক, বাবুল,মিরাজ হোসেন ,সাহারাজ ও শফিয়ার রহমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে আনিসুর রহমান লিটন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। অনিন্দ্য ইসলাম অমিত একজন যোগ্য ও জনপ্রিয় নেতা। আমরা আশা করি, সাধারণ মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
গণসংযোগ চলাকালে নেতা-কর্মীরা ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews