বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শার্শার কায়বা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

আটক রুপিয়া খাতুন (৪০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত পথে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১,৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews