বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর জাগপা’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

জাতীয় গনতান্ত্রিক পার্টি(জাগপা) আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি রেস্টুরেন্টে জাগপার খুলনা বিভাগীয় প্রধান নিজামদ্দিন অমিতের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার জাহিদ হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যশোর পৌর মেয়র মারুফুল ইসলাম, ডা. এম এ সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম কিবরিয়া, আলহাজ্ব জাকির হোসেন, আলহাজ্ব আক্তার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান রিপন, খালিদ হোসেন, সাবিত্রী বিশ্বাস, সুশান্ত সরকার, মমিনুর রহমান মমিন, বরকা বাবু, রেজওয়ান বাবু, ফরহাদ শেখ, রাজু মোল্লা, ফয়সাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, রিয়াজ হোসেন, তবিবুর রহমান পৃথিবী, সিদ্দিকুর রহমান, নাহিদ ইসলাম, শেখ রিফাত হোসেন, শেখ সিফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় মোঃ নিজামদ্দিন অমিত বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ ও চিরঋণী। নির্বাচনে আমার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের মহান শহীদদের রূহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মিলন হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews