বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক।

বারান্দীপাড়ায় ধানের শীষের পক্ষে জনতার বিশাল গণমিছিল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে যশোরের বারান্দীপাড়ায় ধানের শীষের পক্ষে জনতার এক বিশাল ও ঐতিহাসিক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর মতে, এর আগে এত স্বতঃস্ফূর্ত ও ব্যাপক জনসমাগমের গণমিছিল তারা আর কখনও দেখেনি। সে কারণেই স্থানীয়রা মিছিলটিকে ‘ঐতিহাসিক গণমিছিল’ হিসেবে আখ্যায়িত করেছেন।

গণমিছিলটির নেতৃত্ব দেন বিএনপির নেতা ও লিটন ট্রাভেল্সের চেয়ারম্যান আনিসুর রহমান লিটন।

সোমবার দুপুর থেকে বারান্দীপাড়া এলাকার বিভিন্ন মহল্লার পেশাজীবি মানুষ ও মহিলা এলাকার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকে ও ধানের শীষের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন। বিকেলে সেখান থেকে বিশাল গণমিছিলটি বের হয়ে বারান্দীপাড়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার খুলনা বাস স্টান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে আনিসুর রহমান লিটন বলেন, “আজ যারা আমাদের এলাকার মা বোনেরা বোরকা পড়ে ধর্মের দোহায় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে তারা ধর্মের আঘাত করছে এবং তিনি একটি হাদিস পরে শোনান।

উপস্থিত সকল গ্রাম বাসিকে তিনি বারবার অনুরোধ করে ধানের শীর্ষ প্রতিকে ভোট প্রাথনা করেন।

তিনি আরও বলেন, “বিএনপি দেশে সুশাসন, উন্নয়ন, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”
অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews