শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক মণিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার তিনি বাকোশপোল ও উত্তর পাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

গণসংযোগকালে বাকোশপোলের সনাতন ধর্মাবলম্বী নারীরা গত ৫ই আগস্ট পরবর্তী সময়ে তাদের বাড়ি থেকে গরু, পুকুর থেকে মাছ এবং ক্ষেতের ফসল লুটের অভিযোগ করেন। তাদের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন গাজী এনামুল হক। তিনি ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, জামায়াতে ইসলামী মানুষের জান-মালের নিরাপত্তায় আপসহীন। তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতকে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকায় কোনো প্রকার লুটতরাজ, চাঁদাবাজি বা সন্ত্রাসের স্থান হবে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও সম্পদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত।

উপস্থিত জনতার উদ্দেশে গাজী এনামুল হক বলেন, “আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সাহস দেখাতে হবে। আগামী ১২ তারিখ ভয়কে জয় করে ভোটকেন্দ্রে গিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের রুখে দিতে হবে। একদিন সাহস দেখালে আমরা আগামী ৫ বছর শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারব। কিন্তু আজ যদি আমরা ভয়ে চুপসে যাই, তবে পরবর্তী ৫ বছর ভয়ের মধ্যেই কাটাতে হবে।”

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধারা। তারা সাধারণ ভোটারদের মাঝে পরিবর্তনের বার্তা পৌঁছে দেন এবং একটি ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews