বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৩ দিন ধরে যুবক নিখোঁজ: সন্ধানে দিশেহারা পরিবার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

নিখোঁজ সংবাদ: সন্ধানে সহযোগিতা কামনা
​যশোরের কুয়াদা থেকে কাকার বাড়িতে যাওয়ার পথে মোহাম্মদুল ওরফে তুষার (২৪) নামে এক যুবক গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবার বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
​ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
তুষার সম্প্রতি ফরিদপুর থেকে যশোরের কুয়াদায় মামাবাড়িতে বেড়াতে আসেন। গত সাতদিন আগে তিনি মামাবাড়ি থেকে শহরের চাচড়া এলাকায় কাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও পরিচিত সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
​তুষার অত্যন্ত সহজ-সরল প্রকৃতির একজন যুবক। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো একটি সাদা জামা তার গায়ের রং কালো
​সহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ:
যদি কোনো ব্যক্তি তুষারের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে দয়া করে নিচের দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তাদের সন্তান ফিরে পেতে সাহায্য করতে পারে।
​যোগাযোগ:
📞 আবুল হোসেন (পিতা): ০১৯৬৩-৭৬২৪৫৭
📞 শামিম হোসেন (ভাই): ০১৯৭০-৬১৮৮০৮

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews