শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

প্রায় ৩১ বছর আদালতে মামলা নড়ে ২টা ডিগ্রী পেয়ে জমি দখল পেলো শফিকুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়ন কাজীপুর মৌজার কাজিপুর গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে শফিকুল ইসলাম দীর্ঘ ৩১ বছর আদালতে ৯ একর ১৩ পয়েন্ট জমির মামলা চালিয়ে আসছিলেন যার মামলার নং ৪৬৯৪। গত ১৯/০৩/২০২৫ ইং তারিখে রায় পায় ও ১৬/০৪/২০২৫ ইং তারিখে জেলা কুষ্টিয়া, মোকাম দৌলতপুর সহকারী জজ চৌকি আদালতে মোঃ সাইফুল ইসলাম সিনিয়র সহ জজ মামলার রায় ঘোষণা করেন। মামলার বাদী মৃত আফজাল মালিথা ১৯৯৭ সালে মৃত্যুর পর বাদীর বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম মামলাটি পরিচালনা করে আসছিল। গত ৩১ বছর মামলা চালিয়ে ১৬/০৪/২০২৫ ইং তারিখ মামলার রায় পেয়ে কাজিপুর গ্রাম ও কামালপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গেনিয়ে ২২/১১/২০২৫ ইং তারিখ দখল নেয়। শফিকুল ইসলাম বলেন দীর্ঘ ৩১ বছর ৯ একর ১৩ পয়েন্ট জমির মামলাচালিয়ে গত ১৬/০৪/২০২৫ ইং মামলার রায় পেয়েছি ও ৯ একর ১৩ পয়েন্ট জমির মধ্যে ৫ একর ১৬ শতক ৫০ পয়েন্ট এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গগণের সহায় ২২/১১/২০২৫ ইং তারিখ দখল পায়। এই জমির মামলা চালাতে যেয়ে ২০০৪ সালে আমার মেজো ভাইকে সন্ত্রাসী হত্যা করে, তবুও আমি থেমে ছিলাম না সব সময় ভাবতাম সত্যের জয় একদিন হবেই ইনশাআল্লাহ। আজ তা সত্য হলো। আমি জমি দখল পেয়েও আমাকে সহ আমার ওয়ারিশ গন্দের জীবননাশের হুমকি ধামকি দিয়ে আসছে বিবাদী পক্ষের

ফজলু মন্ডল, পিতা: মৃত আবুল মন্ডল। ফারুক শাহ, পিতা: মৃত খলিল শাহ। রাশেদ সরদার, পিতা: মৃত আফজেল সরদার। সাইদুল , পিতা: মৃত সুভান পরামানিক। এখন আমি সহ আমার ওয়ারিশগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বিবাদী পক্ষগণ। আমি সাংবাদিকদের মাধ্যমে আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কাছে আমার পরিবারের নিরাপত্তা দাবি করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews