মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা; ৪৮ ঘন্টার আলটিমেটাম তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী মামলা চলাকালেই বিরোধপূর্ণ জমিতে ঘর, রাজৈরে একই জমি দুইবার বিক্রির অভিযোগ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা রাস্তা প্রসস্থকরন চাইঃ মণিরামপুরে যানজট নিরসনে স্বস্তির আড়ালে রাস্তা প্রসস্থের স্থায়ী সমাধানে ধোঁয়াশা! ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা; ৪৮ ঘন্টার আলটিমেটাম

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাব ভবন দখলের ঘটনায় নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের যৌথ সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সোমবার সন্ধ্যায় শহরের একটি কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান,নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, অলিয়ার রহমান প্রমুখ। পরে একই স্থানে যৌথ সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী,সাবেক সহ সভাপতি রুহুল কুদ্দুস, সদস্য তন্ময় মিত্র বাপি, শাহিনুর রহমান, শেখ শাহীন,আব্দুর রহমান,রুহুল খান, তাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, এম আব্দুল করিম,কামরুজ্জামান রাজু,আলমগীর হোসেন,বিল্লাল হোসেন,জাকির হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে, দখলকৃত প্রেসক্লাব পুনরুদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় দেয়া হয়। না হলে সাংবাদিকরা রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews