সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

যশোরে গ্রামীণ ডাক কর্মচারীদের মানববন্ধন — বেতনভাতা বৃদ্ধি ও বাইসাইকেল সরবরাহের দাবি

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বেতন কাঠামো ও ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তার দাবিতে যশোরে মানববন্ধন করেছে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখা।

শনিবার সকালে যশোর ডাকঘর চত্বরে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ ডাক কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, “আমাদের বেতন কাঠামো এখনো ব্রিটিশ আমলের মতোই রয়ে গেছে। একজন পোস্টমাস্টারের বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, পিয়নের ৪ হাজার ৩৫৪ টাকা, রানারের ৪ হাজার ১৭৭ টাকা ও অফিস আয়ার ৪ হাজার ৬০ টাকা—এই টাকায় পরিবার-পরিজন নিয়ে এক মাস চলা অসম্ভব।”

বক্তারা আরও অভিযোগ করেন, ডাক বিভাগের ডিজি মহোদয়ের অনাগ্রহের কারণে দেশের প্রায় ২৬ হাজার গ্রামীণ ডাক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। তারা জানান, প্রতিদিন জনগণের গুরুত্বপূর্ণ চিঠিপত্র, মানি অর্ডার, ড্রাইভিং লাইসেন্সসহ নানা সরকারি নথি পৌঁছে দিচ্ছেন তারা, কিন্তু তবুও প্রাপ্য মর্যাদা ও ন্যায্য বেতন পাচ্ছেন না।

মানববন্ধনে গ্রামীণ ডাক কর্মচারীরা চার দফা দাবি তুলে ধরেন:
১. বেতন ও ভাতা বৃদ্ধি;
২. বিলিকারী ও বহনকারীদের জন্য বাইসাইকেল ও পোশাক সরবরাহ;
৩. উৎসব ভাতা প্রদান;
৪. সকল কর্মচারীর জন্য নির্ধারিত পে-স্কেল বাস্তবায়ন।

গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকাশ খান মানববন্ধনে বলেন, “আমরা সরকারের নিকট অনুরোধ করছি—আমাদের বেতনভাতা বাজারমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পুনঃনির্ধারণ করা হোক। অন্যথায় আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।”

তিনি আরও জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews