বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

যশোরে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্নামেন্টে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

যশোরের চাঁচড়া পশ্চিমপাড়া যেন শুক্রবার বিকেলটা কাটিয়েছে উৎসবের আমেজে। মাঠে চলছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট, আর মাঠের বাইরে দর্শকদের উচ্ছ্বাসে মুখর চারদিক। হাসি-আনন্দ, উল্লাস আর খেলাধুলার মিশেলে গ্রামীণ জীবনে যোগ হয় এক ভিন্ন রঙ।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া ডে–নাইট এই টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক ও লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক এমআর খান মিলন। প্রধান বক্তা ছিলেন গ্রামের কাগজের সিটি ইনচার্জ ও রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন গ্রামেরকাগজের ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, সমাজের কথার ফটো সাংবাদিক রতন ও কল্যানের ফটো সাংবাদিক বাদশা।

ব্যতিক্রমী এ আয়োজনে এলাকার নানা বয়সী মানুষ একত্রিত হন। খেলার মাঠে খেলোয়াড়দের মতোই উত্তেজিত ছিলেন দর্শকরাও। বিবাহিতদের সমর্থনে হাজির হন স্ত্রী ও সন্তানরা, আর অবিবাহিতদের জন্য মাঠে গলা ফাটান বাবা-মা, ভাইবোন ও বন্ধুরা। এমন এক পারিবারিক মেলবন্ধনের দৃশ্য অনেকের মুখে হাসি ফুটিয়েছে।

সাড়ে চারটার দিকে বাঁশি বাজতেই শুরু হয় প্রথম ম্যাচ। বল পায়ে খেলোয়াড়দের দৌড়ঝাঁপে প্রাণ ফিরে পায় মাঠ, আর দর্শক সারিতে শুরু হয় হৈহুল্লোড়। কেউ বাজাচ্ছেন বাঁশি, কেউবা দিচ্ছেন ঢোলের তালে তালে উচ্ছ্বাস। পুরো এলাকাজুড়ে তৈরি হয় অন্যরকম এক উৎসবের আবহ।

আয়োজক কমিটির সদস্যরা জানান,  টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিয়েছে। নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এবং বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews