শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা

যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী হিসেবে চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে মনোনয়ন দিয়েছে।

১৯৬১ সালে যশোর শহরের খড়কি পীরবাড়িতে জন্ম নেওয়া ফরিদের পিতা অধ্যাপক শরিফ হোসেন ছিলেন যশোর সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ।
ডা. ফরিদ যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়ে রয়েল কলেজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ থেকে ডিগ্রি অর্জন করেন। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি এবং এনএইচএস ইংল্যান্ড থেকে ‘‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’’ পান।
তিনি আল কোরআন একাডেমি লন্ডন, ইডেন একাডেমি কভেন্ট্রি, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বর্তমানে ঝিকরগাছা-চৌগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। ইতিমধ্যে এ অঞ্চলে ২০টির বেশি ক্যাম্পের মাধ্যমে দুই সহস্রাধিক মানুষ চিকিৎসা সুবিধা পেয়েছেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধ, চশমা ও প্রায় ২০ হাজার পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।
এছাড়া তিনি ডেঙ্গু মোকাবিলায় ইউনিয়নভিত্তিক মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের উদ্যোগে ভূমিকা রাখেন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন।
ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “আল্লাহ সহায় হলে এবং জনগণ আস্থা রাখলে ঝিকরগাছা-চৌগাছাকে আধুনিক, সমৃদ্ধ, সন্ত্রাস-দুর্নীতি-মাদকমুক্ত এলাকায় পরিণত করতে কাজ করবো।”
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, প্রেস সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews