বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে সাপের দংশনে মোছাঃ তামান্না (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে যশোর সদর উপজেলার ডাঙ্গাবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৃত তামান্না স্বামী জুয়েল রানার সঙ্গে ডাঙ্গাবয়রা গ্রামের নিজ বাড়িতে বসবাস করতেন। শুক্রবার ভোররাতে নিজ শয়নকক্ষের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপে তার বাম হাতের তর্জনী আঙুলে দংশন করে। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews