মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৪৫ জনকে পুরস্কার ও ৪ জনকে পিআরএল বিদায় জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক পাখার আঘাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু! মণিরামপুরে নববধূ সুমাইয়ার মৃত্যু: আত্মহত্যা, নাকি হত্যার পর সাজানো হয়েছিল ঘটনা হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

বৈদ্যুতিক পাখার আঘাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু!

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে সিলিংফ্যানের পাখার আঘাতে মোহাম্মদ ইসলাম নামের এক ৪ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত মোহাম্মদ উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল বাজারস্থ মোঃ মনিরুল ইসলামের ছেলে এবং বিপ্রকোনা মাস্টার ইসমাইল হোসেন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এ ঘঠনা ঘঠে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মৃত শিশুর পিতা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
‎জানাগেছে, রবিবার(২৩শে আগষ্ট) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার দূর্বাডাংগা ইউনিয়নের বিপ্রকোনায় ঐ মাদ্রাসায় শিক্ষক মনিরুল ইসলাম তার চার বছর বয়সী ছেলে মোহাম্মদ ইসলামকে সাথে রেখে পাঠদানে ছিলেন। পাঠদানের ফাকে সিলিংফ্যানে ময়লা পরিষ্কার করতে গেলে ছেলে ইসলাম তার কাঁধে উঠে বসার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ঘাড় হতে নামাতে গেলে অসাবধান বসত চলন্ত বৈদ্যুতিক পাখায় ছেলেটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর সদর হাসপাতালে অবশেষে সোমবার (২৪শে আগষ্ট) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল ৩টার দিকে ভাঙ্গা ব্রিজ অতিক্রমের সময় শিশু ইসলামের মৃত্যু হয়।
‎এ বেপারে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং অভিযোগ না থাকায় মৃতদেহের দাফনকাজ সম্পন্ন হয়েছে। তবে শিশু সন্তানের এ মৃত্যু তার বাবা মা, পাড়া প্রতিবেশী কেউই মেনে নিতে পারছেনা। এলাকায় গভীর শোক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews