রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার

জামায়াত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করছে’

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার নেতৃবৃন্দ বলেছেন, জামায়াত কোন পার্থিব স্বার্থ হাসিলের জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। এই আন্দোলন বাস্তবায়নের জন্য জামায়াত কর্মীদের মাল ও জান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় নিয়োজিত করতে হবে। শুক্রবার সকালে যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় একটি হলরুমে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন’ শ্লোগানে সংগঠনের পেশাজীবী থানা সেক্রেটারি আবু ফয়সাল সমাবেশে সভাপতিত্ব করেন। অফিস সেক্রেটারি গাওসুল আজমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, মোঃ গোলাম কুদ্দুস, তারবিয়াত সেক্রেটারি আহসানুল কবির।
এছাড়াও নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনমুখি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন। সমাবেশে পেশাজীবী থানার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের দু’শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews