শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান

যশোরের বামপন্থীদের নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

যশোর অফিস : নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হাবিবুর রহমান হত্যার ঘটনায় যশোরের বামপন্থী নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তাঁরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারও পূর্ববর্তী সরকারগুলোর মতোই শ্রমিকবিরোধী ও গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলন দমাতেই হাবিবুর রহমানকে হত্যা করা হয়েছে, যা রাষ্ট্রীয় সন্ত্রাস।

বক্তব্যে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন ও চেতনার পরিপন্থী এই দমননীতি গণশহীদদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা।

বামপন্থীরা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার, আহতদের চিকিৎসা, ছাঁটাই-নোটিশ বাতিল এবং শ্রমিক আন্দোলনের ওপর দমননীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে তাঁরা দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি গড়ে তোলার আহ্বান জানিয়ে, অন্তর্বর্তী সরকারের গণবিরোধী শাসন প্রতিহত করতে শ্রমিক-জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews