বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:আনন্দ, উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে পালিত হলো ভেড়ামারার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।

আজ ০১/০৯/২০২৫ ইং তারিখ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্য বাজারে অবস্থিত, শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের চেয়ারম্যান ও ভেড়ামারা আলহেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের পরিচালক ও বিশিষ্ট মেধাবী সাংবাদিক শাহ জামাল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম মনা, বিশিষ্ট সাংবাদিক মোঃ মোহন আলী, সহকারি সম্পাদক দৈনিক লালনকন্ঠ পত্রিকা, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ ও শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রধান অতিথি বক্তব্যে বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কেক কাটার পর, বিদ্যালয়ের এক্সট্রা কারিকুলাম হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ,গান, কবিতা আবৃতি ও নাটক অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ বক্তব্যে ১০ বছরের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম আলম বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews