রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সুন্দর ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

৩০ আগস্ট (শনিবার) মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে,

মণিরামপুর রিপোর্টার্স ক্লাব একটি অরাজনৈতিক ও সার্বজনীন প্রিয় সাংবাদিক সংগঠন এবং সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করে। তবে বিগত একবছরে কার্যকরী কমিটির কিছু অনভিপ্রেত ঘটনা, মতবিরোধ, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা ও সাংগঠনিকভাবে দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়েছে।

সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের গঠনতন্ত্রের ১১ এর ‘গ’ অনুচ্ছেদ অনুযায়ী কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। তবে সকলের সাধারণ সদস্য পদ বহাল থাকবে। সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন ফরম উন্মুক্ত করা হবে। তবে নতুন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে গঠনতন্ত্র মোতাবেক তাকে অবশ্যই মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য অন্তর্ভুক্ত হতে হবে। উল্লেখ্য যে, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবে অন্তর্ভুক্ত সকল সদস্যই ভোটাধিকার সম্পন্ন। জনপ্রিয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি বজায় রেখে সকল সদস্যদের আগামী নির্বাচনকে মণিরামপুরে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে একটা পরিছন্ন সাংবাদিক সংগঠন হিসেবে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews